Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২১১

প্রায় ২ মিনিট · ২২৩ শব্দ

তিনি বলেন, আমার সাথে আমার স্বামী আওস ইবনুস সামিত (রাঃ) যিহার করে। আমি এ সম্পর্কে অভিযোগ পেশের জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমণ করি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমার সাথে বচসা করেন এবং বলেন, তুমি আল্লাহকে ভয় করো, সে তো তোমার চাচার ছেলে। এরপর আমার বেরিয়ে আসার সাথে সাথেই কুরআনের এ আয়াত নাযিল হয়ঃ (অর্থ) ’’আল্লাহ্ তা’আলা ঐ মহিলার কথা শ্রবণ করেছেন, যে তার স্বামী সম্পর্কে তোমার সাথে ঝগড়া করছে ... এখান থেকে কাফফারা (প্রদান) পর্যন্ত আয়াত নাযিল হয়। তিনি বলেন, সে যেন একটি দাস আযাদ করে। তখন সে (মহিলা) বলে, তাঁর কোন দাস নেই। তিনি বলেন, সে যেন একাধারে দু’ মাস রোযা রাখে। সে (মহিলা) বলে, হে আল্লাহ্‌র রাসুল! সে তো খুবই বৃদ্ধ। তার রোযা রাখার সামর্থ নাই। তিনি বলেন, সে যেন ষাটজন মিসকীনকে খানা খাওয়ায়। সে (মহিলা) বলে, তার নিকট সাদকা (কাফফারা) দেওয়ার মত কিছুই নেই। সে বলে, সে সময় তাঁর নিকট থলে ভর্তি খুরমা আসে, যাতে এক ইর্‌ক পরিমাণ খুরমা ছিল। তিনি তা তাকে প্রদান করেন। সে বলে, হে আল্লাহ্‌র রাসুল! কাফফারার জন্য দেয়া বাকি আরো এক ইর্‌ক পরিমাণ খুরমা দিতে সে অপারগ। তিনি বলেন, তুমি খুব ভালই বলেছ। তুমি এর দ্বারাই ষাটজন মিসকীনকে খাওয়াও এবং তুমি তোমার চাচাত ভাইয়ের নিকট ফিরে যাও। রাবী বলেন, এক ইর্‌ক হল ষাট সা’ এর সমান।

ছবি বানান