Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২২১

প্রায় ২ মিনিট · ১৫২ শব্দ

আর তিনি ছিলেন, সাবিত ইবন কায়স ইবন শাম্‌মাসের স্ত্রী। একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামায আদায়ের জন্য বের হন। তখন তিনি হাবীবাবিনত সাহালকে হালকা অন্ধকারের মধ্যে তাঁর দরজার নিকট দন্ডায়মান দেখতে পান। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ কে? সে বলে, আমি হাবীবা বিনত সাহাল। তিনি জিজ্ঞাসা করেনঃ তোমার কী হয়েছে? এ সময় এখানে কেন? সে বলে সাবিত ইবন কায়সের সাথে দাম্পত্য জীবন অতিবাহিত করা আমার পক্ষে সম্ভব নয়। এরপর সাবিত ইবন কায়স, আগমণ করলে, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এ তো হাবীবা বিনত সাহাল। এরপর সে যা বলেছিল পুনরায় সব খুলে বলে। হাবীবা বলেন, হে আল্লাহ্‌র রাসুল! সে আমাকে যা প্রদান করেছে, তা আমার সাথেই আছে। (ফেরত নিতে পারে) রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবন কায়সকে বলেন, তুমি তার নিকট হতে তা গ্রহণ করো। সে তার নিকট হতে সব গ্রহণ করে এবং হাবীবা তার পিত্রালয়ে গিয়ে অবস্থান করে।

ছবি বানান