দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২২২
তিনি বলেন, হাবীবা বিনত সাহাল (রাঃ) সাবিত ইবন কায়স ইবন শাম্মাসের স্ত্রী ছিলেন। সে তাকে মারধর করলে তার শরীররে কোনো অঙ্গ ভেঙ্গে আয়। সে (হাবীবা) ফজরের নামাযের পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসে এবং সাবিতের বিরূদ্ধে তাঁর নিকট অভিযোগ করে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিতকে ডাকেন এবং বলেন, তুমি তোমার প্রদত্ত মাহরের মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো। সে (সাবিত) জিজ্ঞাসা করে, হে আল্লাহ্র রাসুল! তা কি উত্তম হবে? তিনি বলেন, হ্যাঁ। তখন সে বলে, আমি তাকে তার মাহর স্বরূপ দু’টি বাগান প্রদান করেছিলাম এবং সে এখন তার মালিক, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তা গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো। সে এরূপই করে।