দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২২৩
তিনি বলেন, সাবিত ইবন কায়সের স্ত্রী তার নিকট হতে খুলা তালাক গ্রহণ করে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইদ্দতের সময় একটি হায়েয নির্ধারণ করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীসটি ইকরামা (রহঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুরসাল বর্ণনা করেছেন।