দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৩৭
ইয়াহইয়া ইবন মু’ঈন ..... আদ দাহহাক ইবন ফায়রুয তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহ্র রাসুল! আমি ইসলাম কবুল করেছি এবং দুই বোন একই সঙ্গে আমার স্ত্রী হিসাবে আছে। তিনি বলেন, এদের মধ্যে যাকে খুশি তুমি তালাক প্রদান করো।