দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৩৮
তিনি বলেন, আমার পিতা আমার দাদা রাফি’ ইবন সিনান (রহঃ) হতে বর্ণনা করেছেন যে, তিনি ইসলাম গ্রহণ করলেও তাঁর স্ত্রী ইসলাম কবুল করতে অস্বীকার করে। তখন সে (তার স্ত্রী) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে বলে, সে আমার কন্যা সন্তান! আর সে আমারই মতো। অপর পক্ষে রাফি’ দাবি করেন, সে আমার কন্যা! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক পার্শ্বে এবং তার স্ত্রীকে অপর পার্শ্বে বসতে বলেন এবং কন্যা সন্তানটিকে তাদের মাঝখানে বসিয়ে দেন। এরপর তিনি বলেন, এখন তোমরা উভয়ে তাকে আহবান করো। কন্যাটি তার মাতার প্রতি আকৃষ্ট হলে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আল্লাহ্! তুমি একে (কন্যাকে) হিদায়াত দান করো। তখন সে তার পিতার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং সে তাকে গ্রহণ করে।