দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৯৫
আহমদ ইবন মুহাম্মদ ..... ইবন আব্বাস (রাঃ) হতে বর্নিত। তিনি বলেন, এ আয়াতটি মানসুখ হয়ে গিয়েছে, যেখানে উল্লেখ আছে যে, সে তার ইদ্দত তার পরিবারের নিকট পুরা করবে। এরপ নাযিল হয়ঃ ’’সে ইদ্দত যেখানে খুশি পুরা করবে’’ এবং তা হল আল্লাহর বাণী, ’’বহিস্কার না হয়ে ।’’ রাবী ’আতা বলেন, যদি সে ইচ্ছা করে, তবে সে তার স্বামীর পরিবারের সাথে অবস্থান করতে পারে, আর যদি সে ইচ্ছা করে, তবে সেখান হতে বের হতে পারে। যেমন আল্লাহর বাণীঃ আর যদি তারা বের হয়ে যায়, তবে এত তোমাদের কোন গুনাহ্ নেই, তাদের কৃত কাজের ব্যাপারে। রাবী ’আতা বলেন, এরপর মীরাসের আয়াত নাযিল হওয়ার ফলে তাদের অবস্থানকালে নির্দেশ বাতিল হয় এবং যেখানে খুশি ইদ্দত পালনের জন্য থাকতে পারে বলে নির্দেশ দেয়া হয়।