দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৩১
তিনি বলেছেন, মদীনার কোন এক রাস্তায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অপবিত্র অবস্থায় আমার সাক্ষাত হয়। আমি একটু পিছনে হটে যাই। অতঃপর গোসল করে তাঁর খেদমতে আসি। তখন তিনি বলেনঃ আবূ হুরায়রা! তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বলি, আমি অপবিত্র ছিলাম- এমতাবস্থায় আপনার নিকট উপবেশন করা ভাল মনে করিনি। তিনি বলেনঃ সুবাহানাল্লাহ্! মুসলিম কখনও অপবিত্র হয় না। ।