Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২৩২

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে এসে দেখতে পান যে, তাঁর সাহাবীদের ঘরের দরজা মসজিদমুখী (অর্থাৎ তাদের ঘরে যাতায়াতের পথ ছিল মসজিদের ভেতর দিয়ে)। তখন তিনি বলেন, তোমাদের ঘরের দরজা মসজিদের দিক থেকে ফিরিরে নাও। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করেন। সাহাবীরা এই আশায় ঘরের দরজা পরিবর্তন করেন নাই, হয়ত এ ব্যাপারে আল্লাহর পক্ষ হতে রোখছত (অব্যাহতি) সূচক কোন নির্দেশ নাযিল হতে পারে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পুনরায় নির্দেশ দেনঃ তোমাদের গৃহের দরজা মসজিদের দিক হতে অন্যদিকে ফিরাও। কেননা ঋতুবতী স্ত্রীলোক ও অপবিত্র ব্যক্তিদের জন্য মসজিদে প্রবেশ করা আমি হালাল (বৈধ) মনে করি না। ।

ছবি বানান