দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৩০
তিনি বলেন, একদা আব্বাদ ইবন কাসীর মদীনা গিয়ে ’আলা ইবন আবদুর রহমানের মজলিসে পৌঁছলেন এবং তাঁর হাত ধরে তাঁকে দাঁড় করিয়ে বললেন, এই ব্যক্তি তাঁর পিতা হতে এবং তিনি আবূ হুরায়রা (রাঃ) হতে হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ শা’বানের অর্ধেক যখন অতিবাহিত হয়, তখন তোমরা রোযা রাখবে না। তখন ’আলা বলেন, হে আল্লাহ্! আমার পিতা (আবদুর রহমান) আবূ হুরায়রা হতে এবং তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন।