Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৩১

প্রায় ২ মিনিট · ১৯৩ শব্দ

একদা মক্কার আমীর খুতবা প্রদানের সময় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি নির্দেশ প্রদান করেন যে, আমরা যেন শাওয়ালের চাঁদ দেখাকে ইবাদত হিসাবে গুরুত্ব দেই। আর আমরা স্বচক্ষে যদি তা না দেখি তবে দু’জন ন্যায়পরায়ন লোক এ ব্যাপারে সাক্ষ্য প্রদান করলে তখন আমরা যেন তাদের সাক্ষ্যের উপর নির্ভর করি। তখন প্রশ্নকারী (আবূ মালিক) আল হুসায়ন ইবন আল হারিসকে মক্কার আমীরের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে, তার নাম কী? তিনি বলেন, আমি জানি না। কিছুক্ষণ পরে আবার আমার সাথে সাক্ষাত করে তিনি বলেন, তাঁর নাম আল হারিস ইবন হাতিব, যিনি মুহাম্মদ ইবন হাতিবের ভাই। এরপর আমীর বলেন, তোমাদের মধ্যে আমার চাইতে যিনি অধিক জ্ঞানী, আল্লাহ্‌ ও তাঁর রাসূল সম্পর্কে তিনি এ বিষয়ে সাক্ষ্য প্রদান করেছেন? এরপর তিনি এক ব্যক্তির প্রতি ইশারা করেন। হুসায়ন বলেন, আমি আমার পাশ্ববর্তী একজন শায়খকে জিজ্ঞাসা করি, এই ব্যক্তি কে যার প্রতি আমীর ইশারা করলেন? তিনি বলেন, ইনি আবদুল্লাহ ইবন উমার (রাঃ) আর তিনি সত্য বলেন যে, তাঁর (আমীরর) চাইতে তিনি (আবদুল্লাহ ইবন উমার) আল্লাহ্‌ সম্পর্কে অধিক জ্ঞানী ছিলেন। তখন তিনি (আবদুল্লাহ ইবন উমার) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ করতে নির্দেশ প্রদান করেন।

ছবি বানান