দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৩৩
তিনি বলেন, একদা জনৈক বেদুঈন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলে, আমি চাঁদ দেখেছি। রাবী হাসান তাঁর হাদীসে বলেন, অর্থাৎ রামাযানের চাঁদ। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি এরূপ সাক্ষ্য প্রদান কর যে, আল্লাহ্ ব্যাতিত কোন ইলাহ্ নেই? সে বলে, হ্যাঁ। এরপর তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি এরূপ সাক্ষ্য প্রদান কর যে, মুহাম্মদ আল্লাহর রাসূল? সে বলে, হ্যাঁ। তিনি বিলালকে বলেন, তুমি লোকদের জানিয়ে দাও, যেন তারা আগামী দিন রোযা রাখে।