Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৩৪

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন, একদা সাহাবীগণ রামাযানের চাঁদ দেখার ব্যাপারে সন্দিহান হন। তাঁরা তারাবির নামায আদায় করার এবং রোযা না রাখার ইচ্ছা করেন। এমতাবস্থায় হাররা নামক স্থান হতে জনৈক বেদুঈন আগমন করে সাক্ষ্য দেয় যে, সে চাঁদ দেখেছে। তাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনয়ন করা হয়। তিনি জিজ্ঞাসা করেন তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নেই এবং আমি আল্লাহর রাসূল? সে বলে, হ্যাঁ এবং আরও সাক্ষ্য দেয় যে, সে নতুন চাঁদ দেখেছে। তিনি বিলালকে নির্দেশ দেন যে, সে যেন লোকদের জানিয়ে দেয়, যাতে তারা তারাবীহ্ নামায আদায় করে এবং পরদিন রোযা রাখে।

ছবি বানান