দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৪০
মুহাম্মদাদ ইবন ঈসা ..... কায়স ইবন তালক (রহঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা খাও এবং পান করো, আর তোমাদেকে যেন সু্বহে সাদিকের উচ্চ লম্বা রেখা (যা পূর্ব হতে পশ্চিমে দৃশ্যমান) সাহরী খাওয়া হতে বিরত না রাখে। আর তোমরা ততক্ষণ পানাহার করো, যতক্ষণ না সুবহে সাদিকের লম্বা লাল আলোকরশ্মি প্রকাশ পায়।