দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৪১
তিনি বলেন, যখন এ আয়াত নাযিল হয়ঃ (অর্থ) ’’তোমরা ততক্ষণ পানাহার কর, যতক্ষণ না কালো সুতা হতে সাদা সুতা উজ্জল হয়’’ রাবী বলেন, তখন আমি এক টুকরা কালো ও এক টুকরা সাদা সুতা আমার বালিশের নিচে রাখি। এরপর আমি এর প্রতি দৃষ্টিপাত করি, কিন্তু প্রকৃত রহস্য অনুধাবণ করতে অক্ষম হই। তখন আমি তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রকাশ করলে, তিনি হেসে ওঠেন এবং বলেন, তোমার বালিশ তো বেশ দৈর্ঘ্য প্রস্থধারী, বরং এর রহস্য হলো রাত ও দিনের প্রকাশ। রাবী উসমান বলেন, বরং তা রাতের অন্ধকার ও দিনের শুভ্রতা।