দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৫২
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বিসাল রাখতে নিষেধ করেছেন। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি তো ক্রমাগত রোযা রেখে থাকেন? তিনি বলেন, আমি তোমাদের মত নই, আমাকে পানাহার করানো হয়ে থাকে।