দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৫৩
তিনি বলেন, তিনি রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেনঃ তোমরা ক্রমাগত রাতে না খেয়ে রোযা রাখবে না। অবশ্য তোমাদের কেউ যদি ক্রমাগত রোযা রাখতে চায়, সে যেন সাহরী পর্যন্ত এরূপ করে। সাহাবাগণ জিজ্ঞাসা করেন, আপনি তো ক্রমাগত রোযা রাখেন। তিনি বলেন, অবশ্যই আমি তোমাদের মত নই, আমার একজন খাদ্য প্রদানকারী আছেন, যিনি আমাকে খাওয়ান এবং পানীয় প্রদানকারী আছেন, যিনি আমাকে পান করান।