দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৮১
তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি দরজায় দন্ডায়মান অবস্থায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ্! নাপাক অবস্থায় আমার ভোর হয়ে যায় এবং আমি রোযা রাখার ইচ্ছা করি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারও নাপাক অবস্থায় ভোর হয়ে যায় এবং রোযা রাখার ইচ্ছা করি। আর আমি গোসল করি এবং রোযা রাখি। সে ব্যক্তি বলে, ইয়া রাসূলাল্লাহ্! আপনি তো আমাদের মতো নন, আল্লাহ্ তো আপনার জীবনের পূর্বাপর সমস্ত গুনাহ মার্জনা করে দিয়েছেন। এতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হন এবং বলেন, আল্লাহ শপথ! নিশ্চই আমি তোমাদের সকলের চেয়ে অধিক আল্লাহ ভীরু ও তাঁর অধিক বন্দেগী করতে সংকল্প রাখি।