আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৮২
তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে আরয করে, আমি ধ্বংস হয়েছি। তিনি জিজ্ঞাসা করেন, তোমার কী হয়েছে? সে বলে, রোযা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তিনি জিজ্ঞাসা করেন, আযাদ করার মত তোমার কোন দাস-দাসী আছে কী? সে বলে, না। তিনি বলেন, তুমি কি ক্রমাগত দু’মাস রোযা রাখতে সক্ষম? সে বলে, না। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি ষাটজন মিসকীনকে খানা খাওয়াতে পারবে? সে বলে, না। তিনি তাকে বলেন, তুমি বস। এ সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ’ইর্ক’ (থলে ভর্তি) খেজুর এল। এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুরমা ভর্তি একটি থলে প্রদান করে বলেন, তুমি তা দ্বারা সাদকা করো। সে ব্যক্তি বলে, ইয়া রাসূলাল্লাহ্! মদীনার ঊভয় পার্শ্বে আমাদের চেয়ে অভাবগ্রস্থ আর কোন পরিবার নেই। রাবী বলেন, এতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসে ওঠেন যে, তাঁর সম্মুখের দন্তরাজি প্রকাশ হয়ে পড়ে। তিনি তাকে বলেন, তবে তেমরাই তা ভক্ষণ করো। রাবী মুসাদ্দাদ অন্য বর্ণনায় বলেন, তাঁর দন্তরাজি বের হয়ে পড়ে।