আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৮৬
তিনি বলেন, রামাযান মাসে জনৈক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মসজিদে আগমন করে। এরপর সে বলে, ইয়া রাসূলাল্লাহ্! আমি গুনাহে লিপ্ত হওয়ার কারণে দোজখের উপযোগী হয়েছি। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। সে বলে, আমি আমার স্ত্রীর সাথে রোযা অবস্থায় সহবাস করেছি। তিনি বলেন, তুমি কিছু সাদকা করো। সে বলে, আল্লাহ শপথ! আমার কিছুই নেই এবং তা প্রদানে আমি সক্ষম নই। তিনি তাকে বলেন, তুমি একটু বস। এরপর সে সেখানে বসে থাকা অবস্থায় অপর এক ব্যক্তি গাধার পৃষ্ঠে করে কিছু খাদ্যদ্রব্য নিয়ে সেখানে উপস্থিত হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, জাহান্নামের উপযোগী ঐ ব্যক্তিটি কোথায়? সে ব্যক্তি দন্ডায়মান হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি এর দ্বারা সাদকা করো। সে ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলাল্লাহ্! আমি কি তা অন্যকে দান করব? আল্লাহ শপথ! নিশ্চই আমি অধিক অভাবগ্রস্থ। আমাদের কিছুই নেই। এতদশ্রবণে তিনি বলেন, তবে তোমরাই তা ভক্ষণ করো।