দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৩৮৫
তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাযির হয়, যে রামাযানে ইফতার করে। এরপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। রাবী বলেন, এরপর তাকে এমন একটি খুরমা ভর্তি থলে প্রদান করা হয়, যাতে পনের সা’ পরিমাণ খেজুর ছিল। রাবী বলেন, এরপর তিনি তাকে বলেন, তুমি তা তোমার পরিবারের লোকদের সাথে ভক্ষণ করো এবং একদিন রোযা রাখো, আর আল্লাহর নিকট গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো।