দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪০৪
জা’ফর ইবন খায়র বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবূ বাসরা আল গিফারীর সাথে রামাযান মাসে ফুস্তাত হতে আগমনকারী এক জাহাজে সাওয়ার ছিলাম। এরপর জাহাহ ছেড়ে দেয়ার পর তিনি সকালে নাশতা খেতে শুরু করেন। রাবী জা’ফর তাঁর হাদীসে বর্ণনা করেন যে, তিনি তাঁর ঘর হতে দূরে গমনের আগেই সকালের নাশতা খান। তিনি বলেন, এসো! আমাদের সাথে খাদ্য গ্রহণ করো। আমি তাঁকে জিজ্ঞাসা করি, আপনি কি আপনার ঘরবাড়ী দেখছেন না? আবূ বুসরা বলেন, তুমি কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত ত্যাগ করতে চাও? রাবী জা’ফর তাঁর হাদীসে উল্লেখ করেন, তিনি খাদ্য গ্রহণ করেন।