Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪০৫

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

তিনি বলেন, নিশ্চই দেহ্ইয়া ইবন খলীফা একদা দামেশকের কোন এক গ্রাম হতে ফুসতাতা শহরের দূরত্বের অনুরূপ দূরত্ব রামাযান মাসে অতিক্রম করেন, যার পরিমাণ ছিল তিন মাইলের মত। তখন তিনি রোযা ভঙ্গ করে খাদ্য গ্রহণ করেন এবং তার সঙ্গের লোকজনও রোযা ভঙ্গ করেন। কিন্তু কিছু লোক রোযা ভঙ্গ করতে অস্বীকার করেন। এরপর তিনি স্বীয় গ্রামে প্রত্যাবর্তনের পর বলেন, আল্লাহ শপথ! অদ্য আমি এমন এক ব্যাপার দেখলাম, যা দেখার কোন ধারণাও আমার ছিল না। নিশ্চই কাওমের লোকেরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত ত্যাগ করেছে। আর তাঁর সাহাবীগণ যাঁরা রোযা রেখেছিলেন তাদেরকে ঐরূপ বলতে থাকেন। এমতাবস্থায় তিনি বলেন, ইয়া আল্লাহ্! তুমি আমাকে তোমার নিকট উঠিয়ে লও।

ছবি বানান