দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৪১
তিনি বলেন, আমি আমার মাতা ও খালা সমভিব্যাহারে আয়িশা (রাঃ) এর খিদমতে উপস্থিত হলাম। তাঁদের কোন একজন আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করেন, আপনারা কিভাবে গোসল করতেন? আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসলের পূর্বে নামাযের ন্যায় উযূ করতেন, অতঃপর মাথায় তিনবার পানি ঢালতেন এবং আমাদের চুল বাঁধা থাকার কারণে আমরা নিজেদের মাথায় পাঁচবার করে পানি ঢালতাম। ।