আবু দাউদ শরীফ - হাদীস নং ২৪২
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপবিত্রতার গোসলের সময় (সুলায়মানের বর্ণনানুযায়ী) ডান হাত দিয়ে পানি ঢালা শুরু করতেন এবং রাবী মুসাদ্দাদের বর্ণনা মতে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উভয় হাত ধৌত করার পর ডান হাতে পানি ঢালতেন। অতঃপর উভয় রাবী এই পর্যায়ে ঐক্যমত পোষণ করেন যে, অতঃপর তিনি স্বীয় লজ্জাস্থান ধৌত করতেন। রাবী মুসাদ্দাদ বলেন, (ডান হাতের পর) বাম হাতে পানি ঢালতেন, কখনও কখনও আয়িশা (রাঃ) সরাসরিفرج (পুরুষাংগ) শব্দ ব্যবহার না করে তদস্থলে অন্য শব্দ ব্যবহার করতেন। অতঃপর নামাযের উযূর ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করতেন। তিনি উভয় হাত পাত্রের মধ্যে প্রবেশ করিয়ে পানি নিতেন এবং শরীরের লোমকূপ (চুল) মর্দন করতেন। এভাবে যখন তিনি দেখতেন যে, সর্বাংগে পানি পৌছেছে অথবা সমস্ত শরীর পবিত্র হয়েছে- তখন তিনি মাথায় তিনবার পানি ঢালতেন। অতঃপর পানি অবশিষ্ট থাকলে তা মাথায় ঢালতেন।