দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৩৫
তিনি বলেন, আশুরা এমন দিন ছিল, আমরা যাতে জাহিলীয়াতের যুগে রোযা রাখতাম। এরপর যখন রমযানের রোযা নাযিল হয়, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহ্ তা’আলার নিকট একটি বিশেষ দিন। কাজেই যে ব্যক্তি ইচ্ছা করে সে এ দিন রোযা রাখতে পারে। আর যে কেউ ইচ্ছা করে ত্যাগও করতে পারে।