দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৩৬
তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমনের পর দেখতে পান যে, ইয়াহুদীরা আশুরার দিন রোযা রাখে। এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা বলে, এ দিন আল্লাহ্ তা’আলা মূসা (আঃ)-কে ফিরআউনের উপর বিজয় দান করেন। আর এর প্রতি সম্মান প্রদর্শন হেতু আমরা রোযা রাখি। রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ আমরা তোমাদের চাইতে মূসা (আঃ) এর অনুসরণের অধিক হকদার। আর তিনি ঐ দিন রোযা রাখার নির্দেশ দেন।