দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৩৯
মুহাম্মদ ইবন আল-মিনহাল .... আবদুর রহমান ইবন মাসলামা তাঁর চাচা হতে বর্ণনা করেছেন যে, একদা (১০ই মুহাররাম তারিখে) আসলাম গোত্রের লোকেরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হলে, তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কি এ দিন (আশুরার) রোযা রেখেছ? তারা বলে, না। তিনি বলেন, তোমরা বাকি দিন আর কিছু না খেয়ে রোযা করো এবং পরে এ দিনের রোযার কাযা আদায় করবে। আবূ দাঊদ বলেন, অর্থাৎ আশুরার দিনের।