দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৩৮
তিনি বলেন, একদা আমি ইবন আব্বাস (রাঃ) এর নিকট এমন সময় গমন করি, যখন তিনি স্বীয় চাদর মস্তকের নীচে (বালিশের ন্যায়) প্রদানপূর্বক কা’বা ঘরে শায়িত ছিলেন। আমি তাঁকে আশুরার রোযা সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেন, যখন তোমরা মুহাররমের নতুন চাঁদ দেখবে, তখন গণনা করতে থাকবে। যখন ৯ তারিখ আসবে, তখন তুমি রোযা রাখবে। এরপর আমি জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরূপ রোযা রাখতেন? তিনি বলেন, এরূপেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা রাখতেন। ।