দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৫২
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যখন তোমাদের কাউকে (বিবাহ ভোজের জন্য) দাওয়াত করা হয়, তখন সে যেন তা গ্রহণ করে। সে ব্যক্তি যদি রোযাদার না হয়, তবে সে যেন অবশ্যই খাদ্য গ্রহণ করে, আর যদি (নফল) রোযাদার হয়, তবে সে যেন অবশ্যই দাওয়াতকারীর জন্য দু’আ করে। হিশাম বলেন, হাদীসে ’সালাত’ অর্থ দুয়া, কল্যাণ কামনা।