দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৬৪
রাবী আন-নুফায়লী বলেন, তিনি (আয়েশা) বলেছেন, নবী করীমসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই’তিকাফে থাকাবস্থায় রোগীর নিকট গমন করতেন। এরপর তিনি যেরূপে থাকতেন, সেরূপে গমন করতেন এবং তার (রোগীর) নিকট দণ্ডায়মান না হয়ে, তার সম্পর্কে খোঁজ খবর নিতেন। (রাবী) ইবন ঈসা বলেন, তিনি (আয়েশা) বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই’তিকাফ অবস্থায় রোগীর পরিচর্যা করেছিলেন ।