দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৬৫
তিনি বলেন, ই’তিকাফের জন্য সুন্নাত এই যে, সে যেন কোন রোগীর পরিচর্যার জন্য গমন না করে, জানাযার নামাযে শরীক না হয়, স্ত্রীকে স্পর্শ না করে এবং তার সাথে সহবাস না করে। আর সে যেন বিশেষ প্রয়োজন ব্যতীত মসজিদ হতে বের না হয়। রোযা ব্যতীত ই’তিকাফ নেই এবং জামে মসজিদ ব্যতীত ই’তিকাফ শুদ্ধ নয়। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আবদুর রহমান ইবন ইসহাক ব্যতীত কেউ বলেন না যে, তা সুন্নাত বরং এ হলো আয়েশা এর বক্তব্য।