দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৭৩
তিনি বলেন, একদা আবদুল্লাহ্ ইবন আমর এর নিকটে লোকজন উপস্থিত ছিল, এমন সময় এক ব্যক্তি তাঁর নিকট এসে বসল এবং তাঁকে বলল, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে সকল হাদীস শুনেছেন তার কিছু আমাকে শোনান। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রকৃত মুসলিম ঐ ব্যক্তি, যার মুখ ও হাত হতে অপর মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুজাহির ঐ ব্যক্তি, যে আল্লাহ নিষিদ্ধ বস্তু হতে দূরে থাকে।