দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৭৪
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সহসা এক হিজরতের পর অপর হিজরত পালিত হয়। তখন দুনিয়াবাসীদের মধ্যে তারাই উৎকৃষ্ট লোক হিসাবে পরিগণিত হবে, যারা ইবরাহীম (আঃ) এর হিজরত স্থলে হিজরত করে স্থায়ী বসতি স্থাপন করবে এবং দুনিয়ায় তখন কাফির ও পাপী অসৎ লোকেরাই বাকি থাকবে। তারা নিজ নিজ দেশ হতে বিতাড়িত হবে। আল্লাহ্ও তাদেরকে ঘৃণা করবেন। আর আগুন তাদেরকে বানর ও শূকরের সাথে একত্রিত করবে।