Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৮২

প্রায় ২ মিনিট · ২২১ শব্দ

তিনি বলেন, উম্মে সুলায়মের ভগ্নি উম্মে হারাম বিনত মিলহান (রাঃ) (আমার খালা) আমাকে হাদীস বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের নিকট (ঘরে) নিদ্রা গিয়েছিলেন। তারপর হাসতে হাসতে নিদ্রা হতে জাগ্রত হলেন। তিনি বলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ্! কী কারণে আপনার হাসি পাচ্ছে। তিনি বললেন, আমি স্বপ্নে দেখলাম, একদল লোক এই সমুদ্র পৃষ্ঠে নৌযানে আরোহণ করছে যেমন রাজা-বাদশাহরা সিংহাসনে আরোহণ করে। তিনি বললেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ নিকট আমার জন্য দু’আ করূন যাতে আমি তাদের অন্তর্ভূক্ত হতে পারি। তিনি বলেন, নিশ্চই তুমি তাদের অন্তর্ভূক্ত হবে। তিনি বললেন, এরূপ বলার পর তিনি আবার ঘুমিয়ে পড়লেন। পুনরায় তিনি খুশিতে হাসতে হাসথে জেগে উঠলেন। আবারও আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! কী কারণে আপনার হাসি পাচ্ছে। উত্তরে তিনি পূর্ববত একই কথা ব্যক্ত করলেন। তিনি বলেন, আমি আবার আরয করলাম, ইয়া রাসূলুল্লাহ! আমার জন্য দু’আ করুন, যাতে আল্লাহ্ আমাকে তাদের মধ্যে শামিল করেন। তিনি বললেন, তুমি তাদের প্রথম সারিতে থাকবে। আনাস (রাঃ) বলেন, উবাদা ইবনুল সামিত (রাঃ) এর সাথে তাঁর (উম্মে হারামের) বিাহ হয়েছিল তিনি নৌবাহিনীতে যোগদান করে সমুদ্র-যুদ্ধে যাত্রা করার সময় তাঁকেও সঙ্গে নিলেন। যুদ্ধ শেষে যখন উবাদা (রাঃ) দেশে ফিরলেন, তখন উম্মে হারামের জন্য একটি খচ্চর নিকটে আনা হল। এর পিঠে চড়তেই খচ্চরটি তাঁকে ফেলে দিল। ফলে, তাঁর ঘাঢ় ভেঙ্গে গেল এবং তিনি মারা গেলেন। ।

ছবি বানান