দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪৮৩
আল- কা’নবী ..... ইসহাক ইবন আবদুল্লাহ্ ইবন আবূ তালহা (রহঃ) আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি আনাস (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুবা নামক স্থানে যেতেন তখনই উম্মে হারাম বিনতে মিলহানের ঘরে প্রবেশ করতেন। তিনি উবাদা ইবনু সামিত এর স্ত্রী ছিলেন। একদিন তিনি তাঁর ঘরে গেলে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খাওয়ালেন। তারপর তাঁর নিকটে বসে তাঁর মাথার উকুন তুলতে লাগলেন। এরপর উপরোক্ত হাদীস বর্ণনা করলেন।