দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫২১
তিনি বলেন, একজন লোক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি যুদ্ধ করব। তিনি বললেন, তোমার পিতা-মাতা আছেন কি? সে বলল হ্যাঁ আছেন।। তিনি বললেন, তাহলে তুমি তাঁদের খিদমত করে তাঁদের সন্তুষ্টির জন্য জিহাদ কর। ইমাম আবূ দাঊদ বলেন, অত্র হাদীসের বর্ণনাকারী আবুল আব্বাস একজন কবি। তাঁর আসল নাম আস-সাঈব ইবন ফাররূখ।