দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫২২
একজন লোক ইয়ামান হতে হিজরত করে রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ইয়ামানে তোমার কেউ রয়েছে কি? সে বলল, না। তিনি বললেন, তুমি তোমার পিতা-মাতার নিকট ফিরে গিয়ে তাঁদের উভয়ের অনুমতি প্রার্থনা কর। যদি তাঁরা উভয়ে তোমাকে হিজরত করার ও যুদ্ধ করার অনুমতি দেন তবে ফিরে এসে জিহাদ কর, অন্যথায় তাঁদের উভয়ের খিদমত কর।