Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৪২

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি পায়ে হেঁটে রাস্তায় চলতে চলতে অধিক পিপাসায় কাতর হয়ে পড়ল। সে একটি পানির কুপ পেয়ে তাতে নেমে পানি পান করল। কুপ হতে উঠে এসে দেখতে পেল যে, একটি কুকুর হাঁপাচ্ছে আর পিপাসার তাড়নায় কাদা মাটি চাটছে। লোকটি মনে মনে বলল, নিশ্চই এই কুকুরটির পিপাসা লেগেছে যেমনটি আমার লেগেছিল। সে কুপে নেমে তার চামড়ার মোজা পানি ভর্তি করে তার মুখে নিয়ে উপরে ওঠল, আর কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ্ তা’আলা এতে খুশি হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবীগণ তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! পশুদের প্রতি সদয় হলেও কি আমাদের পুণ্য হবে? তিনি উত্তর করলেন, প্রত্যেক জীবন্ত প্রাণীকে পানি পান করানোর মধ্যে সাওয়াব রয়েছে।

ছবি বানান