দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৬৪
তিনি বলেন, আমি আমার পিতা বুরায়দা হতে বলতে শুনেছি যে, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পদব্রজে চলছিলেন, তখন একজন লোক একটি গাধার পিঠে আরোহণ করে এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! আমার এ গাধার পিঠে আরোহল করুন। এটা বলার পর সে একটু পেছনে সরে নবীজীর জন্য সামনে বসার জায়গা করে দিল। রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি এরূপে চড়তে পারি না। তুমি গাধাটির মালিক হিসেবে এর সামনের দিকে বসার অধিকারী। আমাকে গাধাটির মালিক না বানালে আমি এর সামনে দিকে বসতে পারি না। লোকটি বললো, আপনাকে এটা দিয়ে দিলাম। তখন তিনি আরোহণ করলেন।