Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৬৫

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ আন নুফায়লী ..... আব্বাদ ইবন আবদুল্লাহ্ ইবন যুবায়র তাঁর দুধ পিতা হতে বর্ণনা করেন, যিনি মুররা ইবন আওফ বংশীয় একজন লোক ছিলেন। তিনি সিরিয়ার মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমি যেন এখনও দেখতে পাচ্ছি যে, জা’ফর উক্ত যুদ্ধে নিশ্চিত পরাজয়ের মুখে নিজের ঘোড়া হতে নেমে গিয়ে এর পাগুলো গোড়ালীর উপরাংংশে নিজ তরবারী দ্বারা কেটে দিয়ে (যাতে শত্রুপক্ষ একে মুসলিমদের বিরূদ্ধে ব্যবহার করতে না পারে।) শত্রুদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হলেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীসটি শক্তিশালী নয়।

ছবি বানান