Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬১৪

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

উসমান ও আবূ বকর ইবন আবূ শায়বা ...... ইবন আবুল হাকাম আল্-গিফারী বলেন, আমাকে আমার দাদী আবূ রাফি’ ইবন আমর আল-গিফারীর চাচা হতে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি যখন ছোট বালক ছিলাম তখন আনসারদের খেজুর গাছে তীর ছুঁড়ে মারতাম। সে কারণে আমাকে একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির করা হল। তিনি জিজ্ঞাসা করলেন, হে বালক! তুমি খেজুর গাছে তীর মারো কেন? সে বলল, আমার খাওয়ার জন্য। নবীজী বলেন, আর কখনও খেজুর গাছে তীর মেরা না। গাছের নিচে যে খেজুর ঝরে পড়ে তুমি তা খাও। এ বলে নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, হে আল্লাহ! তার পেট পরিতৃপ্ত কর।

ছবি বানান