দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬১৫
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি যেন অপর কোন ব্যক্তির দুধাল পশুর (গাভী বা ছাগী বা উটনীর) দুধ তার বিনা অনুমতিতে কখনও দোহণ না করে। তোমাদের কেউ কি পছন্দ করবে যে, তার গুদাম ঘরে দরজা ভেঙ্গে চোর ঢুকুক আর তার রক্ষিত খাদ্যসামগ্রী লুন্ঠন করুক? তাদের পশুদের স্তনে তাদের খাদ্য তথা পানীয় সঞ্চিত থাকে। অতএব, কারো পশুর দুধ কেউ যেন মালিকের অনুমতি ছাড়া কখনও দোহণ না করে।