আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৪১
তিনি বলেন, আমরা এমন সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম যখন তিনি কা’বা ঘরের ডোরাদার চাদর মাথার নীচে রেখে শুয়ে ছিলেন। আমরা তাঁর নিকট অভিযোগ করে বললামঃ আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ নিকট দু’আ করেন না? একথা শোনার পর তিনি ক্রোধে রক্তিম চেহারা নিয়ে বসলেন এবং বললেনঃ তোমাদের আগে যারা ছিল, (ঈমান আনার কারণে) সে ব্যক্তিকে ধরে আনা হত, এরপর তার জন্য যমীনে গর্ত খোঁড়া হত, করাত এনে তার মাথায় রেখে তা দু’খন্ড করা হত। কিন্তু এতদসত্তেও সে তার দীন পরিত্যাগ করত না। আর লোহার কাঁটাযুক্ত চিরুনী দিয়ে শরীরে গোশত ও গোশতপেশি আঁচড়ে হাড় হতে তা বিচ্ছিন্ন করা হত। তবু সে তার দীন পরিত্যাগ করত না। আল্লাহ শপথ! এই দীনকে আল্লাহ্ তা’আলা এমনভাবে সুপতিষ্ঠিত করবেন, এমনকি একজন পথচারী যানবাহনে সান’আ ও হাযারামাউতের মাঝে চলাচল করবে, আল্লাহ্ ছাড়া কাউকে সে ভয় করবে না। আর বাঘের কবল হতেও ছাগল নিরাপদ থাকবে। কিন্তু তোমরা বেশী জল্দি করছ।