Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৪২

প্রায় ২ মিনিট · ২৮৮ শব্দ

তিনি বলেন, আমি ’আলী (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, যুবায়র ও মিকদাদকে পাঠালেন। এ সময় তিনি বললেনঃ তোমরা ’খাখ’ নামক বাগনের নিকট গিয়ে পৌঁছে সেখানে জনৈক মহিলার কাছে একটি চিঠি পাবে, তোমরা সেটা তার থেকে নিয়ে এস। আমরা অতি দ্রুত আমাদের ঘোড়া ছুটিয়ে সেখানে পোঁছালাম এবং আমরা সে মহিলাকে পেয়ে গেলাম। আমরা বললামঃ তোমার কাছে যে চিঠি আছে তা দিয়ে দাও, নইলে আমরা তোমার কাপড় খুলে ফেলব (অর্থাৎ উলঙ্গ করে চিঠি বের করব)। রাবী বলেনঃ সে মহিলা তার চুলের খোঁপার ভিতর হতে সে চিঠি বের করে দেয়। আমরা সে চিঠি নিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। দেখা গেল যে, তা হাতিব ইবন আবূ বালতা ’কর্তৃক লিখিত মক্কার মুশরিকদের কাছে একখানা চিঠি, যাতে রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গতিবিধি সম্পর্কে উল্লেখ ছিল। তিনি বললেনঃ হে হাতিব! এটা কি? তিনি বললেনঃ হে আল্লাহ্‌র রাসুল! আমার প্রতি (শাস্তির ব্যাপারে) জলদি করবেন না। আমি কুরাইশদের সাথে সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ছিলাম, যদিও আমি তাদের বংশীয় নই। যারা কুরাইশ বংশীয়, তাদের আত্মীয়-স্বজনরা সেখানে আছে; আর ঐ কাফিররা আত্মীয়তার কারণে মক্কাতে তাদের ধন-সম্পত্তি ও পরিবার-পরিজনদের রক্ষণাবেক্ষণ করে। মক্কার কুরাইশদের সাথে যখন আমার ঘনিষ্ঠতা নেই, তখন আমি চাইলাম আমি তাদের ব্যাপারে এমন কিছু করি, যার ফলে তারা আমার পরিবারকে রক্ষনাবেক্ষণ করে। আল্লাহ শপথ, হে আল্লাহ্‌র রাসুল, আমার মধ্যে কুফরী ও অবিশ্বাসের কিছুই নেই। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে তোমাদের কাছে সত্য কথা বলেছে। ’উমর বললেনঃ আমাকে মুনাফিকের গর্দান উড়িয়ে দেয়ার অনুমতি দিন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর তুমি কি জান না যে, বদরী মুজাহিদদেরে ব্যাপারে আল্লাহ্ তা’আলা কিরূপ সুসংবাদ দিয়েছেন? তিনি বলেছেনঃ ’’তোমরা যা খুশী কর, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি।’’

ছবি বানান