দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৪৩
ওহাব ইবন বাকীয়্যা (রহঃ) ..... আবূ আবদুর রহমান সুলামী (রহঃ) উক্ত ঘটনাটি ’আলী (রাঃ) হতে এরূপ কর্ণনা করেছেন যে, (মক্কা অভিযানের প্রাক্কালে) হাতিব সরে পড়ল এবং মক্কাবাসীদের কাছে (গোপনে) লিখলোঃ মুহাম্মদ তোমাদের দিকে যাচ্ছেন। উক্ত বর্ণনায় উল্লেখ আছে, সে মহিলাটি বলেছিল, আমার কাছে কোন চিঠি নেই। তখন আমরা তার উটকে বসিয়ে তদন্ত করি, কিন্তু আমরা তার কাছে কোন চিঠি পাইনি। তখন ’আলী বলেনঃ যে সত্তার শপথ করা হয়, তার শপথ করে বলছিঃ হয়ত তুমি চিঠি বের করে দেবে, নয়ত আমি তোমাকে কতল করে ফেলব। এভাবে হাদীস বর্ণিত হয়েছে।