দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৬৩
তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে, যখন মুশরিকরা তাদের বিবি-বাচ্চাসহ তাদের ঘরে রাত্রিবাস করবে, এমতাবস্থায় রাত্রিকালীন আক্রমনে তাদের হত্যার ব্যাপারে হুকুম কি? তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তারা তাদেরই দলভূক্ত। ’আমর অর্থাৎ ইবন দীনার বলেনঃ তারা তো তাদের বাপ-দাদার সাথে সম্পর্কযুক্ত। যুহরী বলেনঃ এ ঘটনার পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও বাচ্চাদের হত্যা করতে নিষেধ করেন।