Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৬৪

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক যুদ্ধের সেনাপতি হিসাবে নিয়োগ করেন। রাবী বলেনঃ এরপর আমরা সে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ি। এ সময় তিনি বলেনঃ যদি তোমরা অমুক ব্যক্তিকে পাও, তবে তাকে আগুনে জ্বালিয়ে দিবে। এরপর যখন আমি ফিরে চলি, তখন তিনি ডাকেন। আমি তাঁর নিকট ফিরে গেলে তিনি বলেনঃ যদি তোমরা অমুক ব্যক্তিকে পাও, তবে তাকে হত্যা করবে; কিন্তু তাকে আগুনে পোড়াবে না। কেননা, আগুনের রব ব্যতীত আর কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারে না।

ছবি বানান