Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৬৬

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেনঃ একদা কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী ছিলাম। তিনি প্রকৃতির আহবানে সাড়া দেওয়ার জন্য যান। আমরা সেখানে একটা চড়ুই পাখি দেখতে পাই, যার সাথে দুটি বাচ্চা ছিল। আমরা চড়ুই পাখির বাচ্চা দু’টিকে ধরে ফেলি, ফলে পাখিটি ডানা মেলে উড়তে থাকে। এ সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ চড়ুই পাখির বাচ্চা নিয়ে কে একে বিব্রত করছ? এ বাচ্চাকে তোমরা ফিরিয়ে দাও। এরপর তিনি পিঁপড়ার সেই গর্তটি দেখলেন, যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করলেনঃ কে এটি পুড়িয়েছে? আমরা বললামঃ আমরা পুড়িয়েছি। তখন তিনি বললেনঃ আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া কেবল মাত্র আগুনের রব ছাড়া আর কারো জন্য উচিত নয়।

ছবি বানান