Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৬৬৭

প্রায় ২ মিনিট · ২৩৯ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবূক অভিযানে শরীক হওয়ার জন্য ঘোষণা দিলেন। তখন আমি আমার গৃহে গমন করি, (কিন্তু যুদ্ধে গমণের প্রস্তুতি কিছুই করতে পারিনি)। আমি সেখান থেকে ফিরে আসি (এবং দেখি যে) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম দল বেরিয়ে পড়েছে। তখন আমি মদীনাতে এ বলে চিৎকার দিতে থাকিঃ এমন কেউ আছ কি যে এক ব্যক্তিকে তার বাহন সওয়ার করাবে এবং তার গণীমতের মাল সে নিয়ে নেবে? তখন আনসারদের মধ্য হতে জনৈক বৃদ্ধ বললঃ আমি তার গণীমতের মাল এভাবে হাসিল করব যে, আমি তাকে আমার সাথে বহণ করব এবং তাকে আমার খানাও খাওয়াব। আমি বললামঃ আমি এতে রাযী আছি। তিনি বললেনঃ তবে আস এবং আল্লাহর বরকতের উপর ভরসা করে রওয়ানা হও। রাবী বলেনঃ আমি অতি উত্তম সঙ্গীর সংগে রওয়ানা হলাম, এমনকি আল্লাহ্ আমাকে মালে-গণীমত প্রদান করেন এবং কয়েকটি তেজী উট আমার ভাগে পড়ে। আমি সেগুলোকে তাড়িয়ে নিয়ে সেখানে উপস্থিত হই। তখন তিনি বেরিয়ে আসেন এবং তার উটের পালানোর শেষের দিকে আরোহণ করেন এবং বলেনঃ এ উটগুলোকে আমার দিকে পেঁছনে ফিরে হাঁটাও। এরপর তিনি বলেনঃ এগুলোকে আমার দিকে মুখ ফিরিয়ে হাঁটাও, (যাতে উটের সামনের ও পেছনের দিক ভালভাবে দেখা যায়)। তখন তিনি বলেনঃ তোমার উটগুলো আমার কাছে উত্তম মনে হচ্ছে। রাবী বলেনঃ বরং এতো আপনারই মালে-গণীমত, যার ব্যাপারে আমি আপনার সঙ্গে শর্ত করেছিলাম। তিনি বললেনঃ হে আমার প্রিয় ভাতিজা! তোমার উটগুলো তুমি নিয়ে যাও, তোমার গণীমতের ভাগ নয়, বরং এর পরিবর্তে আমার কাম্য।

ছবি বানান